- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি সিলেট জেলা কমিটি।
সংগঠনের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এক বিজ্ঞপ্তিতে বলেন, দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংস হয়ে চিরতরে বিলীন হয়ে যাবে।
এর ফলে এলাকার শত শত কৃষক পরিবার চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে পথে বসবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সুরমা নদীর সমতল পাড় ঘেঁষে প্রায় একশত বছর আগে এসব জমি ভরাট হয়ে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে, যেখানে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
এসব কৃষি জমি রক্ষার জন্য ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে ইতোমধ্যে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে কৃষকদের এই ন্যায়সংগত দাবির প্রতি জোরালো সংহতি জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি সুষ্ঠু ও সঠিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর