শিরোনামঃ-

» বরইকান্দি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২১. মে. ২০২৪ | মঙ্গলবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহি বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি কাজী আশরাফ উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে ও গভর্নিং বডির সদস্য মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়শা খাতুন কলি, এমসি কলেজের সাবেক অধ্যাপক ওয়াহিদুর রব, মাদরাসার অধ্যক্ষ মো: রিয়াজ উদ্দিন, মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও অত্র মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ হারুনুর রশিদ, ফয়জুল হক চৌধুরী।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট নুরুল হক, সাবেক শিক্ষক মাওলানা কুদ্দুস, মাওলানা বদরুল হক, মাওলানা ইদ্রিস আলী।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য ইয়াহিয়া খান, কাজী জাফর আহমদ, মাদরাসার সাবেক ছাত্র মাওলানা নিজাম হোসেন, দেওয়ান মফিজুর রহমান খান, আশফাক আহমদ ছালিক, সাবেক ছাত্র ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান নিজাম আল-দ্বীন, আপ্যায়ন বিভাগের প্রধান ও সাবেক ছাত্র কামরুল ইসলাম রাসেল, আপ্যায়ন বিভাগের সদস্য সাকির আহমদ, প্রচার বিভাগের সদস্য জাবেদ আহমদ,আনোয়ারুল হক চৌধুরী, শাহ রুম্মান,রশিদ আহমদ, মো: গোলজার হুসাইন, কাজী নোমান আহমদ, বদরুল হোসেন বাদল, দুলাল আহমদ, ফয়জুল ইসলাম জায়গিরদার, আব্দুর রশিদ, মাহফুজ চৌধুরী, জইন উদ্দিন, এনাম আহমদ, জনি, আবির, কামাল।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930