শিরোনামঃ-
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার ‘গাজার রানী’
প্রকাশিত: ২৯. মে. ২০১৭ | সোমবার
আন্তর্জাতিক সংবাদঃ মাদক পাচারকারী হিসেবে সাজাপ্রাপ্ত অস্ট্রেলিয়ার চ্যাপেলে করবি ইন্দোনেশিয়ায় দীর্ঘ ৯ বছরের কারাবাস এবং ৩ বছরের প্যারোলে মুক্তি শেষে ব্রিসবেনে ফিরে গেছেন।
২০০৪ সালে বালি এয়ারপোর্টে মাদক বহনের দায়ে গ্রেপ্তার হন সাবেক এই বিউটি থেরাপিস্ট।
সেসময় তার কাছে ৪ কেজির বেশি মারিজুয়ানা লুকানো অবস্থায় পাওয়া যায়। পরের বছর তার বিচারের রায় দেয়া হয়। তার মামলাটিকে ঘিরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।
তার শাস্তিকে অতিরিক্ত কঠোর হিসেবে হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অস্ট্রেলীয়দের মধ্যে। জানা গেছে, ১৩ বছর আগে গ্রেপ্তার হবার পর অস্ট্রেলিয়ার জাতীয় ইস্যুতে পরিণত হন তিনি। যদিও সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করে আসেন এই নারী।
২০০৭ সালে তাকে ঘিরে তৈরি করা হয়েছিল তথ্য চিত্র “গাঞ্জা কুইন” বা গাজার রানী। প্যারোলে মুক্তির পর গত তিনবছর তিনি ইন্দোনেশীয় ছেলে-বন্ধুর সঙ্গে বসবাস করছিলেন। এছাড়া তার বোন মার্সিডিজ ইন্দোনেশিয়াতেই বসবাস করেন।
অস্ট্রেলিয়া তার বিষয়ে এখনো বিভক্ত। সে আসলেই অপরাধী নাকি ষড়যন্ত্রের শিকার-সেটার উত্তর খুঁজছে তারা। তবে ইন্দোনেশিয়ায় সেরকম ব্যাপার নেই। সাবেক বিউটি থেরাপিস্টকে তারা দেখছে আর সব অপরাধীর মতোই। করবির প্রস্থানের সময় সহায়তার জন্য শত শত পুলিশ নিয়োজিত করা হয়।করবিকে যখন গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সাংবাদিকদের ক্যামেরা থেকে তাকে দূরে রাখার চেষ্টা করছিলেন তার বোন। ইন্দোনেশিয়ার মাদক সংক্রান্ত আইন অস্ট্রেলিয়ার তুলনায় অনেক কঠোর। ২০১৫ সালে আরও দু’জন অস্ট্রেলীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয় সেখানে। বিবিসি।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


