- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২০. মে. ২০১৭ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩টায় টার্মিনালস্থ সংগঠনের কার্য্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯-এর সভপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা অটোরিক্সা ২০৯৭-এর কার্যকরী সভাপতি মুতছির আলী, যুগ্ম-সম্পাদক আরিফ হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মানিক মিয়া, জেলা অটোরিক্সা ৭০৭-এর কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, ইমা লেগুণা সভাপতি মঈন উদ্দিন রুনু, সাধারণ সম্পাদক ইনছান আলী।
সভায় বক্তরা বলেন – আগামী ২১ মে আহুত সর্বস্তরের পরিবহণ ধর্মঘট সফল ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে। দুষ্কৃতিকারী, স্বার্থন্বেষী ও কু-চক্রীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। শ্রমিক ইউনিয়ন গুলোকে ধ্বংস করতে যারা তৎপর তারাই ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ঘোষিত ধর্মঘট সিলেট শহরে বসে পত্রিকায় বিবৃতি দিয়ে প্রতিহতের ঘোষণা দেয়, এমন ঘোষনা কে হাস্যকর মনে করেন নেতৃবৃন্দরা। যেখানে ঢাকা-সিলেট বাস-ট্রাক ছাড়বে না, সেখানে প্রতিহত করার বিষয়টি হাস্যকর ছাড়া আর কিছু নয়।
তাছাড়া কয়েকজন মিলে ইউনিয়নের নাম ব্যবহার করে বিবৃতি দেয়ার এখতিয়ার তাদের নেই। শ্রমিক ইউনিয়নের নামে কোন বিবৃতি ইউনিয়নের কর্মকর্তা ব্যতিত আর কারো দেওয়ার অধিকার নাই। এটা জেনেও কিছু পত্রিকায় তাহা প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করা হয়।
এ বিষয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের স্বার্থে এই দিকগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার জন্য সকল সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয়কমিটির নেতৃবৃন্দ।
৭০ লক্ষ পরিবহন শ্রমিকের একমাত্র সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী ২১ মে ধর্মঘটকে শুধু সমর্থনই জানান নি। প্রয়োজনে ধর্মঘট পালনের পরও দাবী বাস্তাবায়ন না হলে প্রয়োজনে দেশব্যাপী পরিবহণ ধর্মঘট পালনের মধ্য দিয়ে ন্যায্য দাবী আদায়ের ব্যবস্থা করা হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন


