- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু
প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২৪ | রবিবার
উন্নত রাষ্ট্র গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মোহাম্মদ জাকির হোসেন পিপিএম
ডেস্ক নিউজঃ
স্মার্ট বাংলাদেশের পথে, চলো হাটি একসাথে” এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের মত এবারও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে চারদিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপী বর্ণিল এই অনুষ্ঠানের উদবোধন করেন সিলেট মহানগর পুলিশ এর কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান পিপিএম।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম পৌঁছে দিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই, যত বেশি কারিগরি শিক্ষার প্রসার ঘটবে তত দ্রুত বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।
উদ্বোধনী পর্ব শেষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী সহ বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বন্যার্ঢ্য র্যালী। যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে এসে শেষ হয়। একইদিনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অভিভাবক সম্মেলন ও ল্যাব ওয়ার্ক পরিদর্শন সম্পন্ন হয়েছে। অভিভাবক।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আলিম ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তির সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী সহ সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে এর শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে অভিভাবক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর। এসময় প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। সারা দেশের ন্যায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটেও পালিত হচ্ছে ৪ দিনব্যাপি এই অনুষ্ঠান।
যার দ্বিতীয় দিনে (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষে বিশেষ সেমিনার। একই দিনে শিল্প কারখানা সমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কার্যক্রমও অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা সপ্তাহের ৩য় দিনে (৩০ এপ্রিল) দেশের স্বনামধন্য ইন্ডাস্ট্রিজ এবং সিলেট বিভাগের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চাকুরি মেলা। যেখান থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে শতাধিক চাকুরিপ্রত্যাশিদের চাকুরি প্রদানের কথা রয়েছে।
সমাপনী দিনে (২ মে) মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


