শিরোনামঃ-

» স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জঙ্গি ‘কাওসার ও মর্জিনা’ বাসা ভাড়া নেয়

প্রকাশিত: ২৪. মার্চ. ২০১৭ | শুক্রবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের ৫ তলার একটি মহল গত জানুয়ারিতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভাড়াটিয়া হিসেবে ওঠে জঙ্গিরা। ওই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয় তারা। তাদের নাম কাওসার আলী ও মর্জিনা বেগম।

Manual3 Ad Code

বাড়ির মালিক উস্তার মিয়া এই তথ্য জানান। ভাড়াটিয়া তথ্য ফরমে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের এ তথ্য রয়েছে। পুলিশ এসব তথ্য সংগ্রহ করে নিয়েছে।

Manual1 Ad Code

বাসার মালিক উস্তার মিয়া জানান, জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘেরাও করার পর শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ।

তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।

এর আগে সকালে পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আল্লাহু আকবর আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়। জঙ্গিরা তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ‘জঙ্গি আস্তানার’ আশপাশ এলাকায় তল্লাশির সময় বাড়িটির দ্বিতীয় তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ভেতরে থাকা কেউ হতাহত হয়েছে কি-না আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

Manual4 Ad Code

অভিযান শুরুর আগে আশপাশে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের শিববাড়ি এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Manual8 Ad Code

শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত।

এই সংবাদটি পড়া হয়েছে ৮০৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31