- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» এবার ইত্যাদি সুন্দরবনে ধারণ করা হয়েছে
প্রকাশিত: ১৮. মার্চ. ২০১৭ | শনিবার
বিনোদন ডেস্কঃ ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ন নিদর্শন, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে। যেটি সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলায় অবস্থিত।
হাজার হাজার দর্শক নিয়ে এবারের ‘ইত্যাদি’র বিশেষ পর্বটি ধারণ করা হয়েছে গেল ১৪ মার্চ। নৌকা ছাড়াও হাজার হাজার মানুষ আশেপাশের রাস্তায়, গাছের উপর, লঞ্চ, ট্রলারের উপর বসে, কেউ বা নদী তীরে হাটু পানিতে দাঁড়িয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন ‘ইত্যাদি’র নান্দনিক সব আইটেম।
সুন্দরবন, নদী, নৌকা আর আকাশলীনার অপার সৌন্দর্য দৃশ্যমান করার জন্য এবারের ‘ইত্যাদি’র অংশবিশেষ ধারণ করা হয়েছে দিনের আলোর পড়ন্ত আভায়। ফলে স্থান ও বিষয়-বৈচিত্র্যের সঙ্গে দর্শকরা দিনে-রাতে মিলিয়ে ‘ইত্যাদি’ ধারণের বৈচিত্র্য পাবেন।
‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচারিত হবে শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৭ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক