- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» বেঙ্গল সংস্কৃতি উৎসবের চতুর্থ দিনে আজ যা থাকছে
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার
সংস্কৃতি সংবাদঃ মানবিক সাধনায় ১০ দিনব্যাপী সিলেটে চলমান বেঙ্গল সংস্কৃতি উৎসবের চতুর্থ দিন আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে ‘কালি ও কলম সাহিত্য সম্মেলন’।
উৎসবস্থলের সৈয়দ মুজতবা আলী মঞ্চে সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ‘ষাটের দশক: তখনকার গল্প এখনকার স্মৃতি’, ‘কবিতার ভুবনে বিরোধাবাস’, ‘অন্য দেশে অন্য জীবন প্রবাসচিত্র’, ‘সাহিত্য থেকে মঞ্চ ও চলচ্চিত্রে সংযোজন এবং পরিক্রমা’, এবং ‘লোকসাহিত্য’ শীর্ষক পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
এতে বাংলাদেশের লেখকদের মধ্যে শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, জ্যোতি প্রকাশ দত্ত, মুহম্মদ জাফর ইকবাল, সুব্রত বড়ুয়া, আবুল মোমেন, আনিসুল হক, মামুনুর রশীদ, কায়সার হক, জাকির হোসেন রাজু, ফৌজিয়া খান, আবুল ফতেহ ফাত্তাহ, সাইমন জাকারিয়া ও সুমন কুমার দাশ এবং ভারতের লেখকদের মধ্যে অমিয় দেব, শাঁওলী মিত্র, গঙ্গা প্রসাদ বিমল, মন্দা ক্রান্তা সেন, আশিস সান্যাল, শতরূপা সান্যাল, অংশুমান ভৌমিক ও নেপালের সাহিত্য সমালোচক মহেশ পদওয়ালের অংশগ্রহণের কথা রয়েছে।
দিনব্যাপী সাহিত্য সম্মেলনের পর সন্ধ্যা সোয়া ৭টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে মঞ্চ নাটক ‘আমিনা সুন্দরী’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাসন রাজা মঞ্চে আতাউর রহমান মিন্টু ও তাঁর দল গম্ভীরা পরিবেশন করবেন। এরপর ইফফাত আরা দেওয়ান সেকালের বাংলা গান এবং খায়রুল আনাম শাকিল নজরুল সংগীত পরিবেশন করবেন। সবশেষে লোকসংগীত পরিবেশন করবেন লাবিক কামাল গৌরব, নবনীতা চৌধুরী ও বেবি দেওয়ান।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে সিলেট নগরীর মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে ১০ দিনের এই বেঙ্গল সংস্কৃতি উৎসব। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত। পুরো উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে।
উৎসবে প্রতিদিনই কয়েকটি মঞ্চে অনুষ্ঠান হয়। মূল অনুষ্ঠান হয় সৈয়দ মুজতবা আলী এবং হাসন রাজা মঞ্চে। এ ছাড়া প্রথমদিন থেকেই শাহ আবদুল করিম চত্বরে বাদ্যযন্ত্র ও সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী, গুরু সদয় দত্ত চত্বরে কারুমেলা ও বেঙ্গল প্যাভিলিয়ন এবং কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী চলছে। রাধারমণ দত্ত বেদিতে চলছে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৪২ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
- নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা : কয়েস লোদী
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন


