শিরোনামঃ-

» অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সভা সোমবার

প্রকাশিত: ০৫. মে. ২০২৪ | রবিবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে এক মতবিনিময় সভা আহবান করেছে সচেতন মহানগরবাসী।

সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টার সময় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকীর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

এতে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আব্দুল কাইয়ুম জালালী পংকী।

নিত্যপণ্যের উর্ধ্বগতি ও চলমান অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স বাতিলের জন্য আন্দোলনে নগরের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন সাবেক এই প্যানেল মেয়র।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930