- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
প্রকাশিত: ০৪. মে. ২০২৪ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের উদ্যোগে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটস্থ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৩ দশকে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও মুক্ত গণমাধ্যম দিবস পালনের মাধ্যমে গণমাধ্যম তথা সাংবাদিকদের স্বাধীনতার দাবী করা হচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আজও দেশে গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হয়নি। বিভিন্ন ভাবে বারবার গণমাধ্যমকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা পাবে। মানবাধিকার রক্ষা পাবে। দেশ এগিয়ে যাবে।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় উল্লেখ করে বক্তারা বলেন, আইনটির অপব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।
সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই আইন দিয়ে হয়রানি না করার দাবি জানান বক্তারা।
সভায় বক্তারা, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও দেশব্যাপী সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু ও সদস্য হাবিবা আক্তার।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর