শিরোনামঃ-

» লতিফা-শফি চৌধুরী ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান অর্জনের বিকল্প নেই : অধ্যক্ষ আমিরুল আলম খান

প্রকাশিত: ০৫. মে. ২০২৪ | রবিবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থীরা পারবে না, এমন মনোভাব পরিহার করে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে লেখাপড়ায় শিক্ষার্থীদেরকে মনোযোগী হতে হবে। প্রত্যেক মা বাবা চান তার সন্তান ভালো মানুষ হোক। ভালো মানুষেরাই সুন্দর সমাজ উপহার দিতে পারে।

Manual2 Ad Code

রবিবার (৫ মে) সকালে লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের গণিত বিষয়ের সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরীর সভাপতিত্বে ও মো: আরাফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশীদ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: মহি উদ্দিন ইকবাল, প্রভাষক নাসরীন আরা নার্গিস, প্রভাষক বর্ণালী দাশ, প্রভাষক লিটন চন্দ্র শর্মা, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহ আহমদুর রব, প্রভাষক রিমা চৌধুরী, ত্রপা রায়, রুবেনা বেগম, প্রিয়াংকা রাণী পাল প্রমুখ ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হালিমা আক্তার, তানিয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মোছা: হালিমা বেগম এবং গীতা পাঠ করেন, অর্না রাণী দাশ।

পরিশেষে মনোমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930