- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৪ | শুক্রবার
সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকশিত হয় : হ্যারল্ড রশীদ চৌধুরী
ডেস্ক নিউজঃ
সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকশিত হয়।
আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক ও মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চা করাতে হবে। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যদি শিশুদের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তাহলে তাদের চিন্তাচেতনার মধ্যে আমরা পরিবর্তন আনতে পারব।
পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যেমন তাদের মেধার বিকাশ ঘটবে। প্রতিটি বড় অর্জনের পেছনে সাংস্কৃতিক কর্মীরা একটি বড় ভূমিকা রেখেছেন। তাই আমাদের পরের প্রজন্মকেও সেভাবে তৈরি করতে হবে।
তিনি শুক্রবার (৮ মার্চ) সকালে কুমারপাড়াস্থ আটর্স কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু শিশু কিশোর পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রস্তুতি কমিটি সিলেট মহানগরের আহ্বায়ক সৈয়দ সুরাইয়া জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ধ্রুবজ্যোতি দে এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, ইমজা এর সাধারণ সম্পাদক শ্যামানন্দ শ্যামল, জাতীয় শ্রমিক সিলেট মহানগর শাখার সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অরবিন্দ দাস গুপ্ত বিভু, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিথিন প্রাপ্ত প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায়, সিলেট আর্টস কলেজ ব্যবস্থাপনায় এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় স্কুল কলেজের ৪’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে বিজয়ীদের মাঝে সনদ তুলে দেন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক


