শিরোনামঃ-

» শাবি’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার


Manual5 Ad Code

এডুকেশন ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১৩ ফেব্রুয়ারি) আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামন থেকে উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভ’ইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। পরে র‌্যালিটি মুক্ত মঞ্চে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।

অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের পরিচালনায় এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

কেক কাটার সময় সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে বিশ্ববিদ্যালয় দিবস ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শত বছর পরেও এ বিশ্¦বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলবে।

Manual8 Ad Code

আমরা হয়ত সেদিন থাকবো না। তাই আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে আমরা সকলে মিলে শাবিপ্রবিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি।

Manual8 Ad Code

এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930