শিরোনামঃ-

» রোহিঙ্গা মুসলমানরা ব্যাপকহারে মানবতাবিরোধী অপরাধের শিকার : গ্রান্ড ইমাম

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual2 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ব্যাপকহারে মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে অভিযোগ  করেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।
বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) এক বিবৃতিতে এ অভিযোগ করেন গ্রান্ড ইমাম। তিনি মিশরের আলেমদের সর্বোচ্চ কমিটি অভিভাবক পরিষদের শীর্ষ কর্মকর্তা।
Manual2 Ad Code

ড. তাইয়েব বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে যা মানবতাবিরোধী অপরাধ।

এসব নিষ্ঠুর কর্মকাণ্ড সব ধর্মের শিক্ষার বিরোধী ও আন্তর্জাতিক আইন অনুযায়ী স্পষ্টতই অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।

Manual7 Ad Code

উল্লেখ্য,মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাসকারী আদিবাসী রোহিঙ্গা মুসলমানরা কয়েক দশক ধরে জাতিগত নিধনের শিকার হচ্ছে।তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30