শিরোনামঃ-

» লন্ডন আওয়ামী লীগ নেতা ড. আনিছ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ:: লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, চ্যানেল আই ইউরোপ ও বেতার বাংলা রেডিও লন্ডন এবং অনুক্ষণ প্রযোজক ও উপস্থাপক এবং লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আনিছুর রহমান আনিছ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন।

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম সম্মেলনে অংশগ্রহন শেষে সিলেট এসেছেন।

গত ২২ অক্টোবর তিনি দেশে আসেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি সিলেট সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।

Manual8 Ad Code

বর্তমানে তিনি পারসেপশনস স্টার্ডিজ যুক্তরাজ্যের একজন গবেষক এবং সৈয়দ নজরুল ইসলাম ফাউন্ডেশন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

Manual5 Ad Code

সিলেট ল’ কলেজ ছাত্রসংসদের ২ বারের নির্বাচিত বার্ষিকী ও মিলনায়তন সম্পাদক ড. আনিছ ১৯৯৫ সিলেট এম.সি কলেজ থেকে এম.এ, ১৯৯৬ সালে সিলেট ল’ কলেজ থেকে এলএলবি এবং ২০০১ সালে ঢাকা থেকে এলএলএম সম্মান করেন।

২০১১ সালে সোয়স ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ল’ এবং পলিটিক্সে পিজিডি এবং ২০১৩ সালে পিএইচডি ইন ল’ ডিগ্রি অর্জন করেন।

তিনি সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, হিউম্যান রাইটস কাউন্সিল যুক্তরাজ্য’র সাধারণ সম্পাদক সহ প্রজন্ম-৭১ যুক্তরাজ্য’র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি লন্ডন থেকে প্রকাশিত অনলাইন নিউজ বুলেটিন লন্ডন বার্তা’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930