- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শনে আব্দুল কাইয়ুম জালালী পংকী
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া ও সভা
- সিলেটে প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
» টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াত আরও সহজ হবে : সিসিক প্রশাসক
নিউজ ডেস্কঃ
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক।
এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে এখানে একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল। অবশেষে আমরা সেই প্রয়োজন পূরণ করতে পেরেছি।
আশা করি, সড়কটি নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত নবনির্মিত সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি উন্নত সড়ক নির্মাণের পেছনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এ অবকাঠামো বাস্তবায়ন সম্ভব হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সড়কের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্ক সহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনায় যাতায়াত সহজ হবে।
সড়কটি নির্মাণ করা ছিল বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। আজ তিনি সড়কটি উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
তিনি বলেন, সড়কের দুই পাশে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ড্রেন নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি উন্নত স্ল্যাব দিয়ে প্রশস্ত ফুটপাত তৈরি করা হয়েছে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
সড়কটি চালু হওয়ায় এ এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাতায়াতকারীরা উপকৃত হবেন।
নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৬১০ মিটার দীর্ঘ এবং ৮ মিটার প্রশস্ত সড়কটি আরসিসি দিয়ে নির্মাণ করা হয়েছে।
সড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি ৮১ লাখ টাকা।
এ ছাড়া উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে ১০৫টি পোল ও সড়কবাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী, সিসিক প্রশাসক ও অন্যান্য অতিথি মোনাজাতে অংশ নেন। পরে তাঁরা সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬ বার
সর্বশেষ খবর
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর