শিরোনামঃ-

» হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে : ভিসি ড. মোজাম্মেল

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।

কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি।

Manual6 Ad Code

দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তাঁর প্রচেষ্টা জাতির জন্য প্রেরণার উৎস।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব অপরিসীম।

দেশের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচির প্রতি সাধুবাদ জানিয়ে সেগুলোর যথাযথ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

Manual6 Ad Code

তাঁরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে বাদ জুমা স্থানীয় ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30