শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া ও সভা

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৬ | শুক্রবার


Manual6 Ad Code

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির

নিউজ ডেস্কঃ
বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের এক নতুন পথে এগিয়ে যাচ্ছে।
তৃণমূল থেকে উঠে আসা তিনি দীর্ঘ ত্যাগ, কারাবরণ ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে গণমানুষের আস্থার প্রতীকে পরিণত করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর মহানগর বিএনপির কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং পরিচালনা করেন  সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান সারাদেশে দলকে সুসংগঠিত করেছেন এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রবাসজীবনের দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরে তিনি জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, মা ও শিশুর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কৃষকদের ন্যায্য অধিকার ও কৃষি উপকরণে সহায়তা এবং তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি দেশের শিল্প ও বাণিজ্য খাতের প্রসার, রপ্তানি বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সিলেট মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভা পরিচালনাকালে সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিলেট মহানগর বিএনপি সবসময় রাজপথে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংখী, মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, আফজাল উদ্দিন ও রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মতিউল বারী খুর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম; এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক সহ সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30