- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শনে আব্দুল কাইয়ুম জালালী পংকী
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া ও সভা
- সিলেটে প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
» ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য খ্যাতিমান চিকিৎসক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন।
ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো।
তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ২০ নভেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭:০৫ মিনিটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার বাদ জুম‘আ সিলেট নগরীর শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নগরীর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার
সর্বশেষ খবর
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর