শিরোনামঃ-

» পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শনে আব্দুল কাইয়ুম জালালী পংকী

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৬ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

ভোররাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

এ ঘটনার পরপরই শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, একজন প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে এ ধরনের অগ্নিসংযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের চাচা, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. রাজিক মিয়া, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট, খসরুজ্জামান খসরু, মাসুক আহমদ, মালেক আহমদ, আবু সাইদ তাইফ, মলয় লাল ধর, শামীম রেজা, জাবেদ আহমদ, শাহীন আহমদ, মকসুদুল করিম ইমন, রেজাউল করিম টুটুল, আ. রহিম মতচ্ছির, মাহফুজুল করিম শিপলু, সজিব আহমদ, শাহরিয়ার জালালী কাইজার, হিরন্ময় দেব অসেন প্রমুখ।

Manual8 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30