শিরোনামঃ-

» বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান কয়েস লোদী

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা

নিউজ ডেস্কঃ
সিলেটে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ শুধু উন্নয়ন কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

Manual3 Ad Code

এর অংশ হিসেবে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎসাহিত করতে বড় পরিসরে ম্যারাথনের আয়োজন করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে সিলেট রানার্স ক্লাব আয়োজিত ম্যারাথন শেষে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ২১ দশমিক ১ কিলোমিটারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কয়েস লোদী বলেন, সিলেটে অনেকগুলো ক্লাব ও অ্যাসোসিয়েশন নিয়মিত ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। এসব উদ্যোগ প্রশংসনীয়।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়।

আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষের উদ্যোগে একটি বড় ম্যারাথন আয়োজন করা হবে।

Manual7 Ad Code

এ আয়োজনে সংশ্লিষ্ট ক্লাব, অ্যাসোসিয়েশনসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা যে সহযোগিতা করছেন এবং মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা অত্যন্ত ইতিবাচক।

সমাজ পরিবর্তনের এই উদ্যোগে তাঁরাও সম্পৃক্ত থাকতে চান। এ ধরনের সহযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে সিউক চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেট-ঢাকা রিটার্ন টিকিট দেওয়ার উদ্যোগ নিয়েছে।

Manual7 Ad Code

এ ধরনের সহযোগিতা ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

এর আগে দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়।

দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।

পরে শুক্রবার সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল।

এর মধ্যে ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন।

ভোরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30