- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেটের সন্তান আখলাক চৌধুরী ব্রিটেন হাইকোর্টের সহকারী বিচারক
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০১৬ | রবিবার
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে হাইকোর্টের সহকারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটি বংশোদ্ভূত আখলাক চৌধুরী। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
গত বছর তিনি ব্রিটেনের কুইন্স কাউন্সিল (কিউসি) নির্বাচিত হয়েছিলেন। ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তাকে এ মনোনয়ন দেন। ব্রিটেনে আইন পেশায় এটিই সবচেয়ে সম্মানজনক মর্যাদা। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারও এ সম্মানের অধিকারী হয়েছিলেন।
ব্যারিস্টার আখলাক চৌধুরী কিউসি’র পৈত্রিক বাড়ি সিলেটের জকিগঞ্জে। ১৯৬৭ সালে তার বাবা আজিজুর রহমান চৌধুরী যুক্তরাজ্যে পাড়ি জমান।
যুক্তরাজ্যেই জন্ম হয় আখলাক চৌধুরীর। তৎকালে আজিজুর রহমান ছিলেন স্কটল্যান্ডের এভারডিনের অন্যতম প্রধান রেস্টুরেন্ট ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের সময় আজিজুর রহমান সংগঠক হিসেবে বাংলাদেশের পক্ষে কাজ করেন।
আখলাক চৌধুরী ব্রিটেনের বিখ্যাত কিংস বেঞ্চ ওয়াক-এ প্র্যাকটিস করেন। এ বেঞ্চেই সে দেশের বিখ্যাত সব আইনজীবীরা প্র্যাকটিস করে থাকেন।
২০০৯ সালে তিনি ব্রিটেনের এসই সার্কিটে খন্ডকালীন বিচারকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি সে দেশের ট্রেজারি কাউন্সিল’র অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। গতবছর তিনি ব্রিটেনের আইন পেশার সম্মানজনক ‘কিউসি’ নির্বাচিত হন।
কিউসি হওয়ার জন্য অনেক ধাপ পেরোতে হয়। আবেদন করার পর পরীক্ষায় বসতে হয়, এরপর প্রেজেনটেশন, ইন্টারভিউ পেরিয়ে কিউসি হিসেবে যোগ্যতা অর্জন করতে হয়। এছাড়া বেশ কয়েকজন বিচারকের রেফারেন্সও এ ক্ষেত্রে প্রয়োজন হয়।
ব্যক্তিগত জীবনে ২ ছেলে ও ১ মেয়ের জনক আখলাক চৌধুরী। তার ভাই জিয়াউর রহমান কেয়ার ইন্টারন্যাশনাল নামক আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা। আর বোন ফেরদৌসী চৌধুরী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৬ বার
সর্বশেষ খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মহানগরী বিশাল মিছিল
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬


