- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» দেশের অগ্রযাত্রায় অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ:: সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ বলেছেন, তথ্য-প্রযুক্তির এই যুগে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে।
আর দেশের এই সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের নামকরা অনেক পত্রিকা প্রিন্ট ভার্সন বন্ধ করে তারাও এখন অনলাইন ভার্সন চালু করেছে। আগামী দিন অনলাইনের। তাই অনলাইন সাংবাদিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
শনিবার সন্ধ্যায় তিনি সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত সিলেট অঞ্চলের সাংবাদিকদের জন্য দিনব্যাপী ‘অনলাইন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একমাত্র সিলেটেই অনলাইন সাংবাদিকরা খুবই সংগঠিত ও কর্মতৎপর। অনলাইন প্রেসক্লাবের প্রতিটি কার্যক্রম প্রশংসনীয়। তাই সিলেট অনলাইন প্রেসক্লাবের যেকোন প্রয়োজনে বিভাগীয় প্রশাসন সব সময় সর্বাত্মক সহযোগীতা করবে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ পরবর্তী সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী।
প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নর্থইস্ট ইউনিভার্সিটি, সিলেটের আইন ও বিচার বিভাগের ফ্যাকালটি মেম্বার এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক মুহিত চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সাবেক সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট মিডিয়া ডটকম’র প্রধান সম্পাদক মিছবাহ মনজুর, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র প্রধান সম্পাদক আফরোজ খান, সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক মো. কামাল আহমদ, এমটি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিলেট প্রতিনিধি রাহিব ফয়সল প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে মোট ৮৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর