শিরোনামঃ-

» মুল্লুক চলো দিবসে চা শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ২০. মে. ২০২৪ | সোমবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের ১০৩তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (২০ মে) সকাল ১০টায় তারাপুর চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা নেতা দিলীপ হালদার এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, তারাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি চৈতন্য মুদি, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মুদি, শরৎ ভুমিজ, বেলা রায়, মিন্টু মবর, নরেন নায়েক, শেফালী রায়,রানী নায়েক প্রমূখ।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তারা ২০ মে’কে সবেতন ছুটি সহ চা শ্রমিক অধিকার দিবস ঘোষণা করা, দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা, চা শ্রমিকদের ভূমির স্হায়ী মালিকানা নিশ্চিত করার আহ্বান জানান।

Manual1 Ad Code

বক্তারা চা শ্রমিকদের দাবি মেনে নিয়ে অবিলম্বে তারাপুর চা বাগান খুলে দেওয়ার আহ্বান।

Manual6 Ad Code

এখানে উল্লেখ্য, মুল্লুক চলো দিবস উপলক্ষে রবিবার বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মৌলভীবাজারে শহরে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31