- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» জেলা পরিষদ নির্বাচন সম্পর্কিত বিশেষ পরামর্শ দিলেন এমপি ইমরান আহমদ
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজঃ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচক মন্ডলী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অর্ন্তভুক্ত করতে পরামর্শ দিয়েছেন সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ইমরান আহমদ। সিলেট জেলা প্রশাসক বরাবরে পাঠানো এক ‘ডিও লেটার’ এ তিনি এই পরামর্শ দেন।
গত ৮ সেপ্টেম্বরে ইস্যুকৃত এই ডিও লেটারে (স্বারক নং-ডিসি/৫১৭)এমপি ইমরান উল্লেখ করেন, ‘জেলা পরিষদ নির্বাচন সম্পর্কিত গত ২৩ আগস্ট সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর স্থানীয় সরকার শাখার স্মারক নং- ১০৫৯) দেখা যায় যে, ওই নির্বাচনের নির্বাচক মন্ডলীর সদস্য হিসেবে সিটি করপোরেশনের মেয়রসহ কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর সভার মেয়রসহ কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রাখা হয়েছে।
কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্বেও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সদস্য হিসেবে রাখা হয়নি। এতে তাদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে বলে তিনি মনে করেন। কেননা; স্থানীয় সরকারের সব নির্বাচিত জনপ্রতিনিধির সবারই সমান অধিকার থাকা প্রয়োজন।
তাই জনপ্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের নির্বাচিত সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের আসন্ন জেলা পরিষদ নির্বাচনের নির্বাচক মন্ডলী হিসেবে অর্ন্তভুক্ত করে প্রয়োজনীয় সংশোধনী আনতে তিনি পরামর্শ প্রদান।
বিষয়টির অবগতির জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এবং সিলেটের বিভাগীয় কমিশনারের দফতরেও ডিও লেটারের অনুলিপি প্রেরণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সহকারী অধ্যাপক সাহেদ আহমদ এসব তথ্য জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৮২৪ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর