শিরোনামঃ-

» থানা থেকে হাতকড়া’সহ পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০১৬ | শুক্রবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট জেলার বিশ্বনাথ থানা থেকে হাতকড়া’সহ ডাকাতি মামলার রিমান্ডের আসামি রুহুল আমিনকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

সে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাঘরেট ইছাগাঁও গ্রামের শফিউল আলম সুমনের ছেলে।

Manual8 Ad Code

গতকাল শুক্রবার রাত ৮টায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষীপুর এলাকার একটি হাওর থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আবদুল হাই বলেন, বিশ্বনাথ থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে থানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual1 Ad Code

আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে থানার এএসআই কক্ষ থেকে পুলিশের চোখ ফাকি দিয়ে রিমান্ডে থাকা ডাকাতি মামলার আসামি রুহুল আমিন পালিয়ে যায়।

পরদিন বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় থানার ৩ পুলিশ সদস্যকে পরবর্তীতে ক্লোজড করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031