শিরোনামঃ-

» ‘মাদকসেবীদের’ হামলায় গোলাপগঞ্জ খাদ্য গুদামের প্রহরী আহত

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা খাদ্য গুদামের প্রহরী মো. আব্দুল আলী মাদকসেবীদের হামলায় আহত হয়েছেন।

Manual8 Ad Code

বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

তিনি হেতিমগঞ্জের ফুলবাড়ী গ্রামের মৃত মৌলা বক্সের ছেলে।  তিনি জানান, বুধবার রাতে জয়নালসহ কয়েকজন মাদকসেবী মাদক সেবন করতে খাদ্য গুদামের ভিতরে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেন।

Manual3 Ad Code

এর জের ধরে মাদকসেবী জয়নালের নেতৃত্বে আজ্ঞাত আরো ৬/৭ জন তার উপর অতর্কিতভাবে হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Manual5 Ad Code

সিলেট জেলা চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের সভাপতি বদরুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে গোলাপগঞ্জের ওই খাদ্য গুদামে মাদকসেবীরা উৎপাত করছিল।

এতে বাধা দেওয়ায় আব্দুল আলীর উপর হামলা চালিয়েছে মাদকসেবীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31