- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
- সিলেটে ২৪তম চারুকলা প্রদর্শনী শুরু সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা
- জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না : মু. ফখরুল ইসলাম
- কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার
- সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক
» জ্বালানি উপদেষ্ঠাকে ড. মোমেনের চিঠি, সিলেটে গ্যাস সংযোগ অব্যাহত রাখার পক্ষে সুপারিশ
প্রকাশিত: ২৮. জুন. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টারঃ সিলেটে গ্যাস সংযোগ অব্যাহত রাখতে চান সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মোমেন বলেন, মোট গ্যাস উৎপাদনের শতকরা ৯০ ভাগ গ্যাস সিলেট থেকে সরবরাহ করা হয়। সিলেটের বিক্ষুব্ধ মানুষরা জানিয়েছেন তাদের অনেকের বাসা-বাড়ির প্রথম তলায় গ্যাস আছে ২য় ও ৩য় তলায় গ্যাস নিতে পারছেননা। এটাতো নতুন সংযোগের পর্যায়ে পড়েনা। এটা এক্সটেনশন মাত্র।
গত ১৮ জুন সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে এক অনুষ্ঠানে গ্যাস সংযোগ নিয়ে সিলেটবাসীর দাবি এবং ক্ষোভের প্রেক্ষাপট তার কাছে তুলে ধরা হয়। তিনি যৌত্তিক কারণে এসব দাবীর সাথে একমত প্রকাশ করেন।
আর এনিয়ে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্ঠা সিলেটের কৃতি সন্তান ড. তৌফিক-ই-এলাহীকে একটি চিঠি লিখেন তিনি। চিঠিতে ড. মোমেন সিলেটের আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার দাবী জানান।
চিঠিতে তিনি আরো লিখেন, দেশের একমাত্র জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেড সরকারকে সঠিকভাবে রাজস্ব দিচ্ছে। এখানে সিস্টেম লস নেই; চুরিও হচ্ছে না। সিলেটের গ্যাস দিয়ে দেশের অনেক অঞ্চলে গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে। যারা ইতোমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছেন এবং ব্যাংকে টাকা জমা দিয়েছেন তাদের গ্যাস সংযোগ দেয়া দরকার।
অন্যথায়, রাজধানির মতো সিলেটেও অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি বৃদ্ধি পাওয়ার আশংকা বাড়বে । উল্লেখ্য, সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শুধু রাজধানিতে ১ লাখ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।
ড. মোমেন আরো বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় আমি এনিয়ে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। আমার বিশ্বাস সিলেটে গ্যাস সংযোগ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা অচিরেই কেটে যাবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৮৮ বার
সর্বশেষ খবর
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর