- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের ফতোয়া
প্রকাশিত: ১৮. জুন. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া’র বিষয়টি আজ সাংবাদিকদের জানান শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ফরীদ উদ্দীন মাসউদ।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন দেশের এক লাখের বেশি মুফতি, ওলামা ও আইম্মা।
সংবাদ সম্মেলনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া’ শীর্ষক এই ফতোয়ার বিভিন্ন দিক তুলে ধরেন ফরীদ উদ্দীন মাসউদ।
ফতোয়া দেওয়ার বিষয়টি নতুন কি না, তা ফরীদ উদ্দীন মাসউদের কাছে জানতে চান একজন সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘আমরা ওয়েট (অপেক্ষা) করি নাই। আমি তো যখন নাইন-ইলাভেনের ঘটনা ঘটেছে, তখন মাত্র ২ দিন আগে আমি আমেরিকায় একটা সেমিনার করে লন্ডনে ছিলাম।
তখন লন্ডনে মুসলমানদের কেউ কেউ উল্লাস করছিল। আমি বলছিলাম যে, এটা মুসলমানদের জন্য উল্লাসের দিন নয়। কেন না, এটা বিশেষ করে যারা পাশ্চাত্যে মুসলমানরা থাকছেন, বসবাস করছেন, তাদের জন্য বিপদের কারণ হবে।
এর পরবর্তীতে আমরা দেখেছি একে অবলম্বন করে পাকিস্তান, আফগানিস্তানকে সরাসরিভাবে এবং অন্যান্য মুসলিম দেশগুলোকে কীভাবে ছারখার করে দেওয়া হয়েছে।’
‘সুতরাং এটা নতুন নয়। তবে এক লক্ষ সংগ্রহ করাটা ইদানীংকার, গত ৫ মাস আগে থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা শুরু করেছি।’
ফতোয়া দেওয়ার বিষয়ে বিদেশিদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মাসউদ বলেন, ‘পৃথিবীর অন্যান্য যারা ইসলামী চিন্তাবিদ, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সামনেও ইনশাল্লাহ যোগাযোগ হতে থাকবে। এই জন্যই তো বললাম যে, মক্কা শরিফের ইমাম সাহেবের সঙ্গে আমাদের প্রাথমিক যোগাযোগ হয়েছে।’
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮১ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর