শিরোনামঃ-

» সিলেটের পীরমহল্লা থেকে বোমাসহ ১ যুবক আটক

প্রকাশিত: ২০. মে. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর পূর্ব পীরমহল্লায় প্রভাতী-৫৩ নং বাসায় অভিযান চালিয়ে গান পাউডার এবং ৫টি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

এ সময় সজীব হাসান (২২) নামক ১ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃত সজীব হাসান যশোরের বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়েছে।

Manual2 Ad Code

ওই বাসা থেকে ভিওআইপির ৫টি মেশিন, ২টি ল্যাপটপ, গ্রামীণফোনের ১টি মডেম এবং বেশ কয়েকটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

জানা যায়, পূর্ব পীরমহল্লার কাজী আনার মালিকানাধীন গ্রুপ ভিউ টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ৩ যুবক আস্তানা গেড়েছিল।

Manual2 Ad Code

বেশ কিছুদিন ধরে তারা সেখানে অবস্থান করলেও বাইরে তেমন একটা বের হতো না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়।

আশপাশের লোকজন বিষয়টি স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে অবহিত করে।

শুক্রবার স্থানীয় জনতাদের নিয়ে শামীম ওই ফ্ল্যাটে যাওয়ার পর ২ যুবক পালিয়ে যায়। সজীব হাসান পালানোর সময় জনতা তাকে আটক করে।

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজীব হাসানকে আটক করে।

এ সময় ওই ফ্ল্যাট থেকে গান পাউডার, চকলেট বোমা, ভিওআইপি সরঞ্জামসমূহ উদ্ধার করা হয়।

সজীব হাসান নামক যুবককে আটক এবং গান পাউডার ও চকলেট বোমা উদ্ধারের বিষয়টি স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম নিশ্চিত করেছেন।

এছাড়া বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930