শিরোনামঃ-

» সিলেটে এসএমসিসিআই-এর পরিচালনা পরিষদের সঙ্গে টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় নগরীর আনন্দ টাওয়ারস্থ এসএমসিসিআই-এর কনফারেন্স হলে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বিজনেস নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, এসএমসিসিআই এর সভাপতি খায়রুল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম।

Manual5 Ad Code

সভায় পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সভাটি সিলেটের ব্যবসায়ী সমাজ ও যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়িক মহলের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ ব্যবসায়িক উদ্যোগের সম্ভাবনা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

এ ধরনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সিলেট অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন, লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ, লন্ডন প্রবাসী উদ্যোগতা ব্যবসায়ী আখতারুজ্জামান ও আব্দুল মুমিন।

Manual4 Ad Code

এসএমসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলিমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, প্রতিষ্টাতা পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, পরিচালক মো. ফারুক আহমদ, রাজীব ভৌমিক, মো. কাপ্তান হোসেন, মো. ফারুক আহমদ, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আনিস প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031