- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- নেপালে প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের অংশগ্রহণ
- গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : এস টি এম ফখর উদ্দিন
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও : প্রফেসর ড. মো. দীদার চৌধুরী
নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে এ সংবর্ধনা দেওয়া হয়।
পবিত্র কুরআন থেকে মোতাসিন উদ দৌল্লাহ ও পবিত্র গীতা থেকে সুসমিতা সিনহার ভক্তিপূর্ণ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর স্বাগত বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের প্রধান কাজী সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দীদার চৌধুরী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানের ‘গেস্ট অব অনার’ স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী বলেন, জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে সাফল্যের চূড়ান্ত পথ শেষ হয়ে যায় না; এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মাত্র।
পরিবর্তনশীল বিশ্বে মেধার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও বিনয় বজায় রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আমাদের লক্ষ্য কেবল ভালো ফল অর্জন করা নয়, বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন মেধার সাথে সৎ চরিত্র, নৈতিকতা ও দেশপ্রেম যুক্ত হয়।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি প্রফেসর ড. মো. দীদার চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন, অধ্যক্ষ মো. ফয়জুল হক।
অভিভাবকদের পক্ষে রিপন সূত্রধর এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে রোজয়ানা হালিম তাহিয়া ও অহনা সূত্রধর অনুভূতি ব্যক্ত করেন।
শ্রেণি শিক্ষকদের মধ্য থেকে আইসিটি বিভাগের প্রধান ও প্রভাষক এস এম আবু সায়েম এবং জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহিয়ারা বেগম এবং বাংলা বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্য ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার
সর্বশেষ খবর
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর