- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার
শিক্ষার্থীদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : নজরুল ইসলাম
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার সড়কেরবাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কলেজ ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সড়কেরবাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুনির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগি মো. নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেটস্থ ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল রেজাউল করীম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়কেরবাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মারুফ আহমদ, মাওলানা মাহফুজুর রহমান খান, মাওলানা ওমর ফারুক, মামুনুর রশীদ মামুন, মাস্টার আব্দুল কাদির, ফারুক আহমদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও বিপুল সংখ্যক কৃতী শিক্ষার্থী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগি মো. নজরুল ইসলাম বলেন, আজকের এই আয়োজন নিছক সংবর্ধনা নয়; এটি শিক্ষার্থীদের স্বপ্ন, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি।
এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক, অভিভাবক ও নিজেদের দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগ।
তিনি বলেন, একটি ভালো ফলাফল জীবনের শেষ গন্তব্য নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার প্রথম বড় সিঁড়ি।
ভবিষ্যতে শিক্ষার্থীদের আচরণ, নৈতিকতা, জ্ঞান ও সমাজের প্রতি দায়িত্বশীলতাই হবে তাদের প্রকৃত পরিচয়। শুধু ভালো ছাত্র হলেই হবে না-ভালো মানুষ হতে হবে।
এমন শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষা তোমাকে বিনয়ী করবে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখাবে।
প্রধান বক্তার বক্তব্যে ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল রেজাউল করীম রেজা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কখনো থেমে গেলে চলবে না। জীবনের একটি সুন্দর লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যেতে হবে।
ব্যর্থতাকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।
বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার পাশাপাশি নিজের যোগ্যতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর