শিরোনামঃ-

» যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, সিলেটের শাহী ঈদগাহের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিল্পপতি হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে পৌঁছালে ‘হেলাল চৌধুরী সমর্থক গোষ্ঠী’ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে এই উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয়।

Manual2 Ad Code

বিমানবন্দর এলাকায় তাকে স্বাগত জানাতে শত শত শুভাকাক্সক্ষী ও সাধারণ মানুষ ব্যানার ও ফুলের তোড়া নিয়ে জড়ো হন।

Manual6 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মুফিক, সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা মামুন আহমদ, ফেরদৌস আহমদ, বিশিষ্ট মুরুব্বি রুবেল আহমদ, আব্দুল আহাদ, গনমাধ্যম, পরিবেশ ও সমাজউন্নয়ন কর্মী হাবিব সরোয়ার আজাদ, যুব সংগঠক  ঈশা তালুকদার, বিমানবন্দর থানা ছাত্রশিবিরের সভাপতি লুৎফুর রহমান, সেক্রেটারি সুফিয়ান আহমদ, ৫নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি কাজী কাওছার আহমদ রুহান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৪নং ওয়ার্ড সভাপতি আইয়ুব মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আরিফ নাঈম, যুবনেতা তামিম আহমদ, নাবিল, আলিফ, আতিক, মাহাদ, আব্দুল গফ্ফার, সৌমিক, ইকরাম, নাবিল আহমদ, আবদুল্লাহ অনিক, জামিল মজুমদার-সহ ৫নং ওয়ার্ড ঐক্যফোরামের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকরা হেলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের মালা গলায় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হেলাল চৌধুরী শুধু একজন সফল ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাই নন, তিনি বৃহত্তর সিলেটের একজন কৃতি সন্তান।

সুদূর প্রবাসে থেকেও তাঁর মন সবসময় দেশের মানুষের জন্য কাঁদে। দেশের শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

তিনি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহায়তা নিয়ে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও মহতী কাজ।

আগামীতেও তিনি সাধারণ মানুষের কল্যাণ এবং সিলেট তথা বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।

Manual5 Ad Code

সংবর্ধনার জবাবে যুক্তরাজ্য প্রবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, জন্মভূমির মাটির টানে এবং আপনাদের ভালোবাসায় আমি বারবার ছুটে আসি।

আমি সুদূর প্রবাসে থাকলেও সবসময় ভাবি কীভাবে আমাদের এই পুণ্যভূমিকে আরও এগিয়ে নেওয়া যায়।

সিলেটের প্রতিটি সাধারণ ও মেহনতি মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার জীবনের মূল ব্রত।

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কোন সার্থকতা হতে পারে না।

মহান আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে আমি আমৃত্যু মানুষের সার্বিক কল্যাণ ও সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।

তিনি বলেন, সম্প্রতি সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা আমাদেরকে হতবাক ও বিস্মিত করেছে।

সঠিক তদন্তের মাধ্যমে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে প্রবাসীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

তিনি জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন, অতীতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচূত্য করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এদেশের জনগণ।

ফ্যাসিস্টের মতো কেউ আচরণ করলে দেশের জনগণ তার সঠিক জবাব দিতে বাধ্য হবে।

তিনি সম্মিলিতভাবে দেশের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31