- তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- আগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম
- পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু
- ১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী
- চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান
- এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি
- এসআইইউ ইংরেজি বিভাগের আয়োজনে সিলেটে প্রথমবারের মতো পোস্টার ফ্যাস্টিভ্যাল ২০ আগস্ট
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
- ৯ প্রাণহানির পর স্লিপার বাসে অভিযান, বেঙ্গল সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
» এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোমেন এবং এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আহমদ।
র্যালিতে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান কবীরসহ বিভাগের অন্যান্য শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় তারা রসায়ন বিভাগের শতবর্ষের গৌরবময় পথচলা, ঐতিহ্য ও অর্জন তুলে ধরেন। র্যালিকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের পথচলায় এমসি কলেজের রসায়ন বিভাগ শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ভবিষ্যতেও বিভাগের এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
র্যালি শেষে রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে কেমিস্ট্রি ক্লাব আয়োজিত ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট ২০২৬’-এর বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬ বার
সর্বশেষ খবর
- তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- আগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম
- পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু
- ১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর