- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠের দোয়া মাহফিল
- মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- ওয়াক্ফ এস্টেটের ভূমি ব্যবস্থাপনা নিয়ে খাদিমনগরে মতবিনিময় সভা
- সিউক-এর পূর্বানুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- সিসিক প্রশাসককে মহারাজের কৃতজ্ঞতা; ঝুলনযাত্রার আমন্ত্রণ
» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার
নববী আদব-আখলাক অর্জনের মাধ্যমে জীবনকে সুন্দর ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, নববী আদব-আখলাক অর্জনের মাধ্যমে জীবনকে সুন্দর ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।
ইলম অর্জন, উত্তম চরিত্র, আত্মশুদ্ধি ও নেক আমলের মাধ্যমে একজন মানুষ নিজেকে সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।
বাংলার পাশাপাশি ইংরেজি, আরবি ও অন্যান্য প্রয়োজনীয় ভাষা আয়ত্ত করতে হবে।
ভাষাজ্ঞান মানুষের চিন্তার পরিধি বিস্তৃত করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একই সঙ্গে জ্ঞান ও মননকে সমৃদ্ধ করতে এবং সঠিক চিন্তাশক্তি বিকাশে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এসময় তিনি আরও বলেন, তালামীযে ইসলামিয়ার কাফেলা মানুষকে মদিনার দিকে নিয়ে যায়।
এ কাফেলার সঙ্গে সম্পৃক্ত থেকে রাসূল (সা.)-এর আদর্শ, সাহাবায়ে কিরামের জীবন এবং আউলিয়ায়ে কিরামের শিক্ষা অনুসরণ করতে হবে। তাঁদের আদর্শকে ধারণন করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে।
ইদানীং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অতিরিক্ত ব্যবহার সময়ের অপচয় ও আত্মিক ক্ষতির কারণ হতে পারে।
তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করে সময়কে ইলম অর্জন, আত্মশুদ্ধি ও কল্যাণকর কাজে ব্যয় করতে হবে।
পাশাপাশি আখেরাতের কল্যাণের জন্য দৈনন্দিন ওযীফা ও আমল নিয়মিত আদায় করতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর কর্তৃক আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি আরিফ হোসাইন সামাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনযুরুল হায়দার, বাদেদেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা বেলাল আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, নর্থ ইস্ট মেডিকেল কলেজ-এর রেজিস্টার ডা. উমর বিন আব্দুল আজিজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রভাষক মোহাম্মদ ইমাদুল ইসলাম, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, প্রাইভেট ইউনিভার্সিটি জোন-এর সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সিলেট মহানগরীর সাবেক সভাপতি এনাম উদ্দিন আহমদ।
এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক তোফায়েল শাহ, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নাজমুল হাসান রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, সহ প্রচার সম্পাদক নুরুল হাসান, মুহাম্মদ জামান আহমদ, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, সহ অফিস সম্পাদক আবুল আহসান ইয়াসিন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৭ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠের দোয়া মাহফিল


