শিরোনামঃ-

» “সর্বহারা” কাব্যগ্রন্থের মুক্তাক্ষরের  শতবছর উদযাপন

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর  “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ছাতক মন্ডলীভোগ বি. কম স্যারের বাসায় সপ্তক সংগীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রথম দিকে মুক্তাক্ষরের ছাতক শাখার  সদস্য প্রত্যয় দাসকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান মুক্তাক্ষরের উপস্থিত অভিভাবকরা।
আবৃত্তি অনুষ্ঠানে দশটি কবিতার সমন্বয়ে সর্বহারা কাব্য গ্রন্থটির অনুষ্ঠানের শুরুতেই বিমল করের গ্রন্থনায় মুখবন্ধটি পাঠোচ্চারণ করে অতশি ঋষি।
শ্রেয়া সরকারের সঞ্চালনে সর্বহারা কাব্য গ্রন্থ থেকে একক আবৃত্তি পরিবেশন করে  কৃষানের গান, মা, সর্বহারা, কুলি মজুর ও আমার কৈফিয়ত।
সম্যবাদি কবিতার “দুর্গম গিরি কান্তার মরু/দুস্তর পারাবার” দলগত আবৃত্তি পরিবেশন করে সেঁজুতি, স্বীকৃতি, শ্রেয়া, মুন গগন, অংকুশ, রাজিয়া, প্রাঙ্গন, রাজ, অতশি, আব্দুল্লা, অর্ণব, বর্ণ, শুভশ্রী, হিমু,পঞ্চমী, সাম্য ও দীনবন্ধু দেবনাথ।
অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন, সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31