শিরোনামঃ-

» সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার

Manual3 Ad Code

জামায়াত দায়িত্বশীলদের দায়ী ইলাল্লাহর গুণাবলি অর্জন করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়।

ইনসাফভিত্তিক সমাজ ও মানবিক বাংলাদেশ গঠনে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের দায়ী ইলাল্লাহর গুণাবলি অর্জন করতে হবে।

ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে।

জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি নিজেদের চারিত্রিক গুণাবলি ও নৈতিক মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

Manual6 Ad Code

একই সঙ্গে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, দ্বীন ও দুনিয়ার জীবনে সফলতা-ব্যর্থতা উভয়ই আসতে পারে। ইসলামী আন্দোলনের পথেও নানা প্রতিকূলতা, পরীক্ষা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য, দৃঢ়তা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দায়িত্বশীলদের এগিয়ে যেতে হবে।

Manual4 Ad Code

সফলতায় অহংকার না করে শুকরিয়া এবং ব্যর্থতায় হতাশ না হয়ে আত্মসমালোচনা ও সংশোধনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

দ্বীনের পথে ত্যাগ, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কাঙ্ক্ষিত সফলতা লাভ সম্ভব।

শুক্রবার (১৪ আগস্ট) সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।

Manual2 Ad Code

শিক্ষাশিবিরে দায়িত্বশীলদের জনসম্পৃক্ততা বৃদ্ধি, চারিত্রিক গুণাবলি অর্জন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

প্রতিটি দায়িত্বশীলকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের কল্যাণে অবদান রাখতে হবে।

দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

এছাড়া মহানগরীর সকল থানা আমীর-সেক্রেটারিগণ বক্তব্য রাখেন।

শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিগণ অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31