- সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত
- ডা. হাবিবুর রহমান জাহানের পিতার ইন্তেকালে বি.কে.এম সিলেট মহানগর শাখার শোক
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- সাইবার অপরাধ রুখতে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব
- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
» সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র্যালি ও সমাবেশ
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
অবিলম্বে প্রেস সেক্টরে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে ৩০ হাজার টাকা মূল মজুরি ঘোষণা এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান সহ শ্রমআইন বাস্তবায়ন করতে হবে।
অবিলম্বে প্রেস সেক্টরে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে ৩০ হাজার টাকা মূল মজুরি ঘোষণা ও ৮ ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি দেড়দিন, বছরে চিকিৎসা ছুটি ১৪ দিন, উৎসব ছুটি ১৩দিন, নৈমিত্তিক ছুটি ১০ দিন, বার্ষিক ছুটি ২০ দিনসহ শ্রমআইন বাস্তবায়নের দাবি জানিয়ে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক লাল পতাকা র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে এসে জেলা সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নওয়াব আহমদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সুজন মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, চা শ্রামক সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি কমলা বেগম, সাংগঠনিক সম্পাদক শুভমনি দাস, কৃষকনেতা আব্দুস সোবহান, সিলেট জেলা রাইস মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মারুফ, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম নেতা আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক রাশেদ আহমদ ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আলিমুুল ইসলাম জুয়েল, জেলা কমিটির কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, সোহেল হোসাইন, সোহরাব সর্দার, শাহীন আহমদ, মো সোহেল রানা, ফারহান আহমদ, রুমন দাস সহ প্রমুখ।
সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:-২৪৯৭) প্রতিষ্ঠার পর থেকে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ, ৮ ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক সহ শ্রমআইনের পূর্ণ বাস্তবায়ন সহ শ্রমিকশ্রেণির সার্বিক মুক্তির লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এর পাশাপাশি বিভিন্ন শ্রম-বিরোধ নিষ্পত্তি করে অসংখ্য শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন বলিষ্ট ভূমিকা পালন করে চলেছে।
সাম্প্রতিক সময়ে সরকার ঘোষিত নিম্নমত মজুরির গেজেট, শ্রমআইন বাস্তবায়ন সহ ৮ দফা দাবির প্রেক্ষিতে প্রেস শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ও দরকষাকষি চলছে।
নেতৃবৃন্দ আরও বলেন বর্তমান অসহনীয় লোডশেডিং কারণে জনজীবন অতিষ্ঠ।
সরকারের বেঁধে দেওয়া কর্মঘন্টা ও শ্রম আইনে শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের কথা উল্লেখ থাকলেও বাস্তবিকভাবে শ্রমিকদের নানা অজুহাতে ১৪/১৫ ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে।
তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার পরিচালনা করা দুরুহ হয়ে পড়েছে অথচ শ্রমিকদের নিম্নতম মজুরির গেজেট প্রকাশিত হলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা।
নেতৃবৃন্দ শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে সকল প্রেস শ্রমিকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত
- ডা. হাবিবুর রহমান জাহানের পিতার ইন্তেকালে বি.কে.এম সিলেট মহানগর শাখার শোক
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- সাইবার অপরাধ রুখতে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর