- সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত
- ডা. হাবিবুর রহমান জাহানের পিতার ইন্তেকালে বি.কে.এম সিলেট মহানগর শাখার শোক
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- সাইবার অপরাধ রুখতে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব
- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
» সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার আলোচনা ও পরিচিতি সভা রোববার
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা’র এক আলোচনা ও পরিচিতি সভা।
আগামীকাল রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লিসবনের নান্দনিক রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীদের ঐক্য রক্ষা ও অধিকার আদায়, সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম দ্রুত চালু করে প্রবাসীদের ভোগান্তি কমানো এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার, কুয়েত, সৌদি আরবসহ বিশ্বের প্রথম সারির এয়ারলাইন্সগুলোর ফ্লাইট চালুর ব্যবস্থা করার দাবি তোলা হবে।
একই সাথে বিমানবন্দরে প্রবাসীদের সকল ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।
এছাড়া সিলেটের দীর্ঘদিনের দাবি সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ, সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ ত্বরান্বিত করা এবং ২০২৭ সালের মধ্যে ওসমানী বিমান বন্দর টার্মিনালের কাজ শেষ করার দাবি জানান তাঁরা।
পাশাপাশি বিমানবন্দরে আধুনিক দোতলা মসজিদ নির্মাণেরও প্রস্তাব রাখা হয়, যাতে পবিত্র হজ যাত্রীরা সেখান থেকেই এহরাম পরিধান করে যাত্রা করতে পারেন।
এদিকে পর্তুগাল শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাফল্য ও সার্থকতা কামনা করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সিলেটবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনই দাবি আদায়ের মূল শক্তি।
প্রবাসীরা বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করলেও সিলেট কেন অবহেলিত থাকবে?
আয়োজকরা উক্ত আলোচনা ও পরিচিতি সভায় পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী সিলেটবাসীকে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও মতামত প্রদানের মাধ্যমে দাবি আদায়ের সংগ্রামকে সফল করার আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫০ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত
- ডা. হাবিবুর রহমান জাহানের পিতার ইন্তেকালে বি.কে.এম সিলেট মহানগর শাখার শোক
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- সাইবার অপরাধ রুখতে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর