- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- নেপালে প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের অংশগ্রহণ
- গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : এস টি এম ফখর উদ্দিন
» সিলেটে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভা ও বৃক্ষরোপণ-গাছের চারা বিতরণ
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অভিঘাত মোকাবেলা এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিলেটে বিশেষ আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সামাজিক সংগঠন ‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী সদস্য আলী আহসান হাবিবের পরিচলানয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতি তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে। এই সংকট থেকে আমাদের প্রিয় ধরিত্রীকে রক্ষা করতে অধিক হারে গাছ লাগানোর কোন বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটির সঠিক যত্ন নেয়, তবে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সজীব ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারব।”
সামাজিক উন্নয়নে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির এ ধরনের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (সিলেট এডিপি)-এর ভারপ্রাপ্ত ম্যানেজার অশেষ রেমা, প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান, চিলেকোঠা প্রকাশনার প্রধান সম্পাদক নেছার আহমদ জামাল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এবং বিশিষ্ট সমাজসেবী ও শালিস ব্যক্তিত্ব এখলাছুর রহমান।
উমদার পাড়া জামে মসজিদের মোতাওল্লী আতাউর রহমান, সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি শারমিন কবির, সংস্থার যুব ও ক্রীড়া সম্পাদক সদরুল ইসলাম নাছিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেজিয়া বেগম, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা কেবল সরকারের একার দায়িত্ব নয়, এতে যুবসমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক।
পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার এই আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে আমাদের সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন।
পরবর্তীতে অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে গাছের চারা রোপণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার
সর্বশেষ খবর
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর