শিরোনামঃ-

» কালাম ও জয়নালকে আইনের আওতায় আনার দাবি

প্রকাশিত: ১২. আগস্ট. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

ফাহিমা হত্যা মামলার আসামী জাকিরের ফাঁসি দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্কঃ
ফাহিমা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় বাদির পরিবার। লাশ গুম করার অপরাধে অন্য আসামী আবুল কালাম ও জয়নাল খালাস পাওয়ায় তাঁরা ন্যায়বিচার বঞ্চিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের দাবি, অপর দুই আসামী আইনের আওতায় আনতে।

বুধবার (১২ আগষ্ট) দুপুরের সিলেটের আদালতপাড়ায় সোনারপাড়া এলাকাবাসীর উপস্থিতিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের আয়োজিত মানববন্ধনে এসব দাবি করেন মামলা বাদি ও ফাহিমার মা রুবিনা বেগম।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেনের সভাপতিত্বে ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। ‎

বিশেষ অতিথি সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকার ডাকের  সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান।

Manual6 Ad Code

বক্তব্য দেন, কন্টেট ক্রিয়েটর ও সিলেটী মাসুক, ফাহিমার মা রুবিনা বেগম, প্রতিবন্ধী বাবা ‎রাইসুল হক, চাচা আব্দুল হক, শরিফ উদ্দিন, ইমাম রকিবুল, রিয়াজুল, চাচি শাহানা বেগম, সোনারপাড়া এলাকার যুবক আব্দুল আহাদ নোমানন প্রমুখ।

Manual1 Ad Code

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমা হত্যার আসামী জাকিরের ফাঁসির রায় কার্যকর নিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code

ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় দ্রুত সময়ের সময়ের বাস্তবায়ন চায় সিলেটবাসী।

তাঁরা আইনে শাসন বাস্তবায়ন না হলে এবং লাশ গুমের ঘটনায় জড়িত আবুল কালাম ও জয়নাল আইনের আওতায় না আনলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031