শিরোনামঃ-
- সংস্কার করে উন্মুক্ত করা হবে উপশহর ‘সি’ ব্লকের খেলার মাঠ : সরেজমিন পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে মেটারনাল এইড এসোসিয়েশন
- আগামীকাল যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল
- সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী
- আসিয়ান অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ
- রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শনে সিলেট জামায়াত নেতৃবৃন্দ
- ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
- কালাম ও জয়নালকে আইনের আওতায় আনার দাবি
- জিডিএফ’র উদ্যোগে শ্রুতি লেখক পল্লব দেবকে সংবর্ধনা প্রদান
- সিলেট মহানগর জামায়াতে যুব বিভাগের র্যালী ও ইউনিট প্রতিনিধি সম্মেলন
» সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা
প্রকাশিত: ১২. আগস্ট. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দান করায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি এই দায়িত্বকে কোন ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, সিলেটবাসীর সেবা করার একটি সুযোগ হিসেবে দেখছি।
তিনি আরো বলেন, সিলেট একটি দ্রুত সম্প্রসারিত নগরী। নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, সিলেট ওয়াসাকে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক নাগরিক সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
নাগরিকদের প্রত্যাশা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করে বলেন, প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রক্ষা এবং সিলেট নগরবাসীর প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার
সর্বশেষ খবর
- সংস্কার করে উন্মুক্ত করা হবে উপশহর ‘সি’ ব্লকের খেলার মাঠ : সরেজমিন পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে মেটারনাল এইড এসোসিয়েশন
- আগামীকাল যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল
- সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী
- আসিয়ান অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর