শিরোনামঃ-
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» রমজানে সংকট সৃষ্টি করলেই কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি নিত্যপণ্যের মজুত রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজানে কোন পণ্যের সংকট হবার সম্ভাবনা নেই।
যদি অসৎ উদ্দেশ্যে কেউ পণ্যের কৃত্রিম সংকট বা মূল্য বৃদ্ধির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ঘোষণা দিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে কোন পণ্যের সংকট বা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটবে না। সকল পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে সরকার চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করবে। আমদানিকারক ও সরবরাহকারীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে টিসিবি বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ করবে। সে মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং অব্যাহত রেখেছে।
বর্তমানে দেশে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব পণ্য চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি মজুত রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৬০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর