শিরোনামঃ-

» বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মিছিল-সমাবেশ

প্রকাশিত: ১২. আগস্ট. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে : আহসান আহমাদ খান

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের এক ঐতিহাসিক মাইলফলক।

Manual8 Ad Code

এই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে কোন ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয়।

Manual4 Ad Code

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি ও আধিপত্যের কোন স্থান থাকবে না। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাধীন পরিবেশে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার দিতে হলে জুলাইয়ের চেতনা ও ছাত্র-জনতার প্রত্যাশাকে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে। কোন গোষ্ঠীর স্বার্থে জুলাইয়ের অর্জনকে বিসর্জন দেওয়া যাবে না।

বুধবার  (১২ আগস্ট) নগরীর চৌহাট্টা পয়েন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

এর আগে নগরীর জর্জকোর্ট মসজিদের সামন থেকে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে আয়োজিত মহানগর সেক্রেটারি সাজিদুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আব্দুর রহিম, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, মৌলভী বাজার শহর শাখার সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ জুবায়ের, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, অফিস ও পাঠাগার সম্পাদক মিসবাহ আহমদ জয়, পূর্ব জেলার অফিস ও পাঠাগার সম্পাদক হাম্মাদ মামনুন, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, সিলেট সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সভাপতি রাকিব হোসাইন, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, এমসি কলেজ শাখার তত্ত্ববাধায়ক আহমদ সালমান প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31