শিরোনামঃ-

» রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নগরীর মালনীছড়া বাংলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক এর সভাপতিত্বে ও সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।

Manual2 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডশেনর ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ, লামাকাজী রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ছিফত আলী, বালিউড়াবাজার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, ওসমানীনগর রাগীব-মজনু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র দেবনাথ, হাওলদারপাড়া রাগীব-রাবেয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলীপ চক্রবর্তী, রাগীব রাবেয়া দত্তপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন, পাঠানটুলা জামেয়া ইসলামিয়া রাগীবিয়ার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ আল মাহমূদী, সিদাইরগুল রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম আজাদী, রাগীব-রাবেয়া তাহফিজুল মুহতামিম হাফেজ মো. আবদুল কাদির, সিলেট শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ হেপী রানী দে, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পেশাল একাডেমির সহকারী হিসাব রক্ষক মো. আফজাল হোসেন, রাগীব-রাবেয়া নাগরী ইনস্টিটিউটের সহকারি পরিচালক কাজী শাহেদ বিন জাফর, রাগীব-রাবেয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শৈলেন্দ্র কুমার দাস, রাগীব-রাবেয়া সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শান্তি দাস, মধুবন সুপার মার্কেটের ডিজিএম রতীশ চন্দ্র দাস, কিউরেটর বাবলী দেবী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের রিসিভশনিস্ট সাদিয়া আক্তার লাবনী, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেকশন অফিসার মো. জসীম উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন সহকারী সচিব মো. আশরাফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব রক্ষক) রুবেল চন্দ্র দাস, দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক মো. জাবেদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930