শিরোনামঃ-

» সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কালাগুলা এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট মুরব্বী আপ্তাব আলীর সভাপতিত্বে ও আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, কৃষক আব্দুল সোবহান, মো. ফারুক মিয়া, মো. সাহিদ আলী, মো. হেলাল, মো. সমসুল মিয়া, মো. মঞ্জুর মিয়া, মো. আলেক মিয়া, মো. নাছির মিয়া, মো. মখদ্দছ মিয়া, মো. সামসুদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

প্রতিবাদ সভায় ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন যে, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের সাতগাছি, গনকির টুক, বড়বন, ফতেগড়, পাঠানগাঁও ও ছালিরমহল গ্রামের দরিদ্র কৃষক ও মেহনতি মানুষ তাঁদের একমাত্র জীবিকার অবলম্বন খাস ও দেবোত্তর জমি জবরদখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিবাদ সভায় কৃষকদের অভিযোগ, বহিরাগত কথিত ভূমিখেকো চক্রের লালসার শিকার হয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে পড়েছেন এলাকার শত শত ভূমিহীন ও দিনমজুর পরিবার।

Manual2 Ad Code

কৃষকরা আরো অভিযোগ করেন, বর্ণিত গ্রামগুলোর বাসিন্দারা বংশপরম্পরায় সেখানে বসবাস করে খাস ও দেবোত্তর জমিতে চাষাবাদ, দিনমজুরি এবং স্টোন ক্রাশার মেশিনে লোড-আনলোডের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

Manual7 Ad Code

তবে ২০২৬ সালের শুরু থেকে সমরু মিয়া নেতৃত্বে একটি ভুমিখেকো চক্র স্থানীয় কিছু লোককে প্রলোভন দেখিয়ে উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করে।

তাঁরা আরো অভিযোগে করে বলেন চক্রটি নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা-মোকদ্দমার হুমকি দিচ্ছে।

এছাড়া বহিরাগত লোকজনকে এলাকায় এনে বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন, শহরে গেলে মারধর ও ধরে নিয়ে গুম করার হুমকি প্রদান করা হচ্ছে।

Manual7 Ad Code

উদ্বেগজনক এই পরিস্থিতিতে স্থানীয় ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিখেকো চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং সাধারণ কৃষকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত খাস ও দেবোত্তর জমি নিয়ে বহিরাগত আবুল হোসেন লন্ডনীদের দায়েরকৃত দেওয়ানী মামলা (নং ৭০/২০১২) মাননীয় সিনিয়র সহকারী জজ আদালত (ফেঞ্চুগঞ্জ, সিলেট) এলাকাটির সাধারণ জনগণের পক্ষে রায় প্রদান করেছিলেন।

তা সত্ত্বেও নতুন করে চক্রটির জবরদখল ও হুমকির মুখে সাধারণ কৃষকদের জীবন-জীবিকা অতিষ্ঠ হয়ে পড়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31