শিরোনামঃ-

» শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার ব্যাপ্তি বাড়াতে হবে : ড. ফজলুর রহিম কায়সার

নিউজ ডেস্কঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ফজলুর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার ব্যাপ্তি বাড়াতে হবে।

Manual1 Ad Code

সহ পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং শৃঙ্খলাবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সঠিক নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সান্নিধ্যে বেড়ে উঠলে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম হবে।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে প্রযুক্তিভিত্তিক অসচেতনতা ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।

খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা এবং সহনশীলতার বিকাশ ঘটে।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যেভাবে মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে (ইংরেজি ভার্সন) ‘বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা তাজিন জাকিয়া এবং ফারজানা ইয়াসমিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য নিয়াজ মো. আজিজুল করিম।

সভাপতির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, আমরা কেবল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের দিকেই নজর দিচ্ছি না, বরং তাদের সার্বিক মানসিক ও নৈতিক বিকাশকে সমান প্রাধান্য দিচ্ছি।

নিয়মিত খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি ও সঠিক মূল্যবোধের সাথে পরিচিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ মো. রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে সকালে প্রাথমিক বাংলা ভার্সন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দি ইসলামিত সোসাইটির সহ-সভাপতি মোহাম্দ আব্দুস শাকুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন, প্রাথমিক বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর জাহানার বেগম আক্তার।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31