শিরোনামঃ-

» বৈষম্যহীন-অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের সংগ্রাম বেগবান করুন : বাসদ

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় ইলেকট্রিক সাপ্লাইস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, জহর সিংহ, শহীদ আহমদ, মাহফুজ আহমদ, মিজান মিয়া, রিধি সিং, সজিব আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বারবার একটি শোষণ-বৈষম্যহীন সমাজ পাওয়ার জন্য রাজপথে অভ্যুত্থানের জন্ম দিয়েছে।

Manual5 Ad Code

৫২, ৬২, ৬৯-এর ছাত্রজনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতা পেয়েছিল।

কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার শ্রমিক-কৃষকের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ায় ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে সরকার পতন হয়েছিল।

সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে সরকারি হিসাবে ৮৩৪ জন শহিদের রক্তের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছিল।

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের এই আপাত বিজয় বাংলাদেশকে সমাজ বদলের লক্ষ্যে আশান্বিত করে তুলেছিল। কিন্তু আজ দুই বছর পরে দেশের গতিমুখ আর জুলাইয়ের আকাঙ্ক্ষা সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবার ও জাতীয় নির্বাচনের ৩ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশের স্বার্থের বিরুদ্ধে এক দাসত্বের বাণিজ্য চুক্তি করে গিয়েছে যা বর্তমান সরকারও বহাল রেখেছে।

Manual5 Ad Code

এই চুক্তি দেশের শিল্প, কৃষি, কর্মসংস্থান, অর্থনীতি ধ্বংস ও জাতীয় নিরাপত্তা-সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে।দেশের ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পকে সরকার বেসরকারি খাতে নাম মাত্র দামে বিক্রি করে দিচ্ছে।

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ৪৪% নিয়ন্ত্রিত হয়।এই বন্দর টার্মিনাল প্রথমে শেখ হাসিনা ও পরবর্তিতে ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইজারা দিতে চেয়েছিল। কিন্তু বামপন্থীদের এবং শ্রমিক-প্রগতিশীল ব্যক্তি বর্গের প্রতিরোধের মুখে পিছু হটে।

অথচ বর্তমান সরকারও এই বন্দর টার্মিনাল ইজারা দিতে চাইছে। জুলাইয়ে কর্মসংস্থানের, বৈষম্য নিরসনের দাবিতে ছাত্ররা রাস্তায় নেমেছিল, পরে তাদের সাথে শ্রমজীবী মানুষ সহ সর্বস্তরের জনতা যুক্ত হয়।

আর বর্তমান সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশীয় শিল্প-কর্মসংস্থান ধ্বংস করার চুক্তি বাস্তবায়ন করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ৭১-এর পরাজিত শক্তি জুলাইকে পুঁজি করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হওয়াতেই জুলাই অভ্যুত্থানের জন্ম হয়েছে।

বক্তারা স্বাধীনতা বিরোধী উগ্র ধর্মান্ধ শক্তির দেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা  প্রতিহত করার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা-দেশ বিক্রি করা হতে পারেনা। আবু সাইদ-মুগ্ধের মত শহিদেরা একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে।

বাসদ সহ বামপন্থীদের নেতৃত্বে সেই বৈষম্যহীন সমাজ গড়ার লড়াই শক্তিশালী না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।

তাই আগামী দিনে বাসদ সহ বামপন্থার শক্তিকে শক্তিশালী করে শুধু সরকার বদল নয়, ব্যবস্থা বদলের জন্য শ্রমিক শ্রেণির নেতৃত্বে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার জন্য নেতৃবৃন্দ শ্রমিক কৃষক মেহনতি মধ্যবিত্ত জনগণের প্রতি আহবান জানান ।

Manual1 Ad Code

বক্তারা ঘন ঘন লোডশেডিং বন্ধ, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন আটক-হয়রানি বন্ধের আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31