- ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
- কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
- মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
- সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
» ফেঞ্চুগঞ্জে জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফখরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা ও অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়।
এ আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তাঁদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষক, অতিথি ও জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
পরে আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরী, সাজাউল হক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সোহাগ মিয়া ও রেজাউল করিম; সহকারী শিক্ষক মো. মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ; খণ্ডকালীন শিক্ষক মোজাম্মেল হক ও সাকি রানী রায় সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


